October 28, 2026, 12:25 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বালিয়াকান্দীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধি

আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দী থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ওসিম আকরাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন নাহার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিষা বিশ্বাস, বালিয়াকান্দী রিপোর্টার্স ইউনিটের সভাপতি সনজিত দাশ এবং মুনসুর আলী উচ্চবিদ্যালয়ের ছাত্রী আরাধ্যা শাহা প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।



আমাদের পেজ লাইক করুন