October 28, 2026, 12:26 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়ায় মাতামুহুরি নদীতে দুই কিশোরীর মৃত্যু

শওকতুল ইসলাম (কক্সবাজার) প্রতিনিধি

শওকতুল ইসলাম (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও দুই কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভিরচর এলাকায় মাতামুহুরি নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিক্ষার্থীর বাড়ি মৌলভিরচর গ্রামে। তারা হল, ওই এলাকার জামাল উদ্দিনের কন্যা মাইমুনা আক্তার (১৪) ও আব্দুর রহিমের কন্যা ইশপা মুনি (১১)।

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুল আমিন দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,সোমবার বিকেলে সমবয়সী কয়েকজন কিশোরী মিলে মাতামুহুরি নদীতে গোসল করতে গেলে সেখানে ৪ কিশোরী নদীগর্ভে তলীয়ে যায়। এসময় দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও অপর দুজন নিখোঁজ থাকে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী একজন জানান,দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া মাত্র তিনি ঘটনাস্থলে ছুটে যান। নদীতে নেমে বুঝতে পারেন বিশাল গর্তসহ সৃষ্ট চোরাবালিতে আটকে রয়েছে দুই কিশোরী। স্থানীয়দের সহযোগিতায় দুই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের দাবি,মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে হঠাৎ গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন,মাতামুহুরি নদীতে তলিয় দুই কিশোরীর মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আমাদের পেজ লাইক করুন