রাজশাহী জেলা প্রতিনিধি : মমিন
দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার ১নং নওপাড়া ইউনিয়নের উদ্যোগে আলীপুর টেকনিক্যাল কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন
মাওলানা মনজুর রহমান,৷ এ সময় তিনি বলেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আল্লাহর জমিনে আল্লাহর আইন কে প্রতিষ্টিত করা ছাড়া দুর্নীতি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী অন্যায় কাজ বন্ধ হবে না। এ ছাড়া
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মো: নুরুজ্জামান লিটন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মু. শামীম উদ্দিন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা শুরা সদস্য অধ্যাপক জাবের আলী, পানানগর ইউনিয়ন সভাপতি এ্যাডঃ ইসাহাক আলী প্রমূখ। ইউনিয়ন সেক্রেটারী মো: রেজাউল করিমের পরিচালনায় সভাপতিত্ব করেন নওপাড়া ইউনিয়নের আমীর মো: সেলিম উদ্দিন।