April 16, 2026, 4:40 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

মুন্নি আপু ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি পাঠিয়েছেন

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগের আমাদের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের আমার প্রাণ প্রিয় কলিজার টুকরো মুন্নি আপু মহিলা ভাইস চেয়ারম্যান অপসারিত পদ ফিরে পেতে বিদেশি দূতাবাস গুলোর দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠিয়েছেন। রোববার (৮ মার্চ) দেওয়ানগঞ্জ পোষ্ট অফিস থেকে চিঠিগুলো পাঠান।

চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার, আমেরিকান হাই কমিশনার, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, সৌদি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা সহ ১৩ টি দূতাবাসে।

দূতাবাসে পাঠানো চিঠিতে মুন্নি আক্তার লিখেছেন, ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন নারী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩,৭৬৮ ভোটে জয়লাভ করেন। নির্বাচনে জনগনকে কথা দিয়েছিলেন, নির্বাচিত হয়ে তৃতীয় লিঙ্গের অবহেলিত মানুষদের বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যাতে সমাজের বোঝা না হয়। এছাড়া অসহায় ও অবহেলিত মা-বোনদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবেন। এবং এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। কিন্তু ১৯ আগস্ট ২০২৪ তারিখে অন্তবর্তী সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে পদচ্যুত করা হয়। যা জনগণের রায়কে ধুলোয় মিশিয়ে দেওয়ার শামিল। হাজার হাজার ভোটারের আমানত অবমাননা। তাঁকে (মুন্নি আক্তার) মহিলা ভাইস চেয়ারম্যান পদে বহাল করে পুনরায় জনগণের সেবা করার এবং নির্বাচনী অঙ্গীকারগুলো পূরণ করার সুযোগ চান ।



আমাদের পেজ লাইক করুন