“গত বৃহস্পতিবার রায়পুর গাজী সুপার মার্কেটে মালামালের দাম নিয়ে তর্কের জেরে একজন ক্রেতা এবং তাঁর স্ত্রীকে যেভাবে সংঘবদ্ধভাবে মারধর করা হয়েছে, তা শুধু বর্বরতা নয় বরং চরম মানবাধিকার লঙ্ঘন। একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
বাজারের মতো জনাকীর্ণ স্থানে এমন হামলা প্রমাণ করে যে, দুষ্কৃতিকারীরা আইন-শৃঙ্খলার তোয়াক্কা করছে না। বিশেষ করে রায়পুর বনিক সমিতির রহস্যজনক ভূমিকা আমাকে বিস্মিত করেছে। অপরাধীদের পক্ষ নেওয়া বা নীরব থাকা কোনো দায়িত্বশীল সংগঠনের কাজ হতে পারে না।
আমি স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে হামলাকারীদের ভিডিও ফুটেজ বা সাক্ষ্যের ভিত্তিতে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর সামাজিক আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।”