October 28, 2026, 9:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

‎রায়পুরে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

রিপোর্টারের নাম

মোঃ শাহপরান আরিফ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশরী(৫০) নামে ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। আজ ০৫মার্চ বৃহস্পতিবার দুপুরে রায়পুর বাজারের মেইন রোডে সাব- রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।‎‎

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বয়াতির ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মুহুরি (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যায় বেলাল হোসেন মিশরী। ঘটনার এক পর্যায়ে ইমরান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে মুষ্টিবদ্ধ হাতে আঘাত করে। এতে বেলাল মিশরী ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিল্লাল মিশরী উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি। ঘটনার পর রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।‎‎

এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর অভিযুক্ত আরমানকে আটক করার চেষ্টা চলছে। রায়পুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল মান্নান বলেন, অভিযোগের ভিত্তিতে হামলাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‎‎ এই বিষয়ে আমাদের তদন্ত চলছে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।



আমাদের পেজ লাইক করুন