বিশেষ প্রতিনিধি, দৈনিক ৩৬ জুলাই
ওটা পাঠান আমি বের করে আগোপন সংবাদের ভিত্তিতে গত ৪ মার্চ ২০২৬ তারিখ বুধবার রাত সাড়ে ১১টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বাস তল্লাশি করে প্রায় ২৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ মার্চ ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়নগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ট্রাক ও ১টি বাস তল্লাশি করে প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ৬৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাস ও ট্রাক সহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।