October 28, 2026, 2:59 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইসলামপুরে ভূমি দস্যুদের দৌরাত্মে মাটি পরিবহনে গ্রামীন সড়ক অচলাবস্তা,ধুলোয় আচ্ছন্ন পরিবেশ

মোঃ মোখলেছুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

মোঃ মোখলেছুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবাধে চলছে অবৈধ পুকুর ও কৃষি জমি থেকে মাটি কাটার মহোৎসব।

জানা যায়, উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের বাদশা বাজার মোড় থেকে ১০০ মিটার রাস্তা উত্তর দিকে এগিয়ে গেলে দেখা যায় পূর্ব দিকে একটি মাটির রাস্তা,যে রাস্তাটি দুটি গ্রামের যাতায়াত ব্যবস্থা ও কৃষি পণ্য পরিবহন সহজ করার লক্ষ্যে বিগত বছরে কাঁচা রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। তবে বছর পেরোতেই মাটি ব্যবসায়ীদের কবলে পড়ে অচল হয়ে পড়েছে রাস্তাটি।

সরে জমিনে গিয়ে জানা যায়, সাদ্য নির্মিত মাটির রাস্তাটির বেহাল দশা, কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙ্গে ধানি জমির উপরে গিয়ে পড়েছে ।
তাছাড়া কলার চারা রোপণকৃত একটি বাগান নষ্ট করে তারা তাদের স্বার্থ হাসিল করছে।
খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ মাটি ব্যবসায়ী — সুন্দর আলী, ফুলু মিয়া, হাবিজুরসহ ১০ জনের একটি চক্র কৃষি জমির উর্বর মাটি ও পুকুর খননে কাজে সরাসরি সম্পৃক্ত। তারা দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা সংখ্যা গরিষ্ঠ ও প্রভাবশালী হওয়ায় তাদের এই অন্যায় কাজের প্রতিবাদ করার কেউ সাহস পায় না। এ সময় সুন্দর আলীর সাথে কথা বলতে চাইলে তিনি মোটরসাইকেল যুগে দূরে শটকে যান। অতঃপর তার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান : “আমি বৈধভাবে মাটি কাটছি, রাস্তাটি আগে থেকে এরকম আমি আরো রাস্তাতে মাটি ফেলেছি, আর গাড়ি গেলে রাস্তা এরকম তো হবই ”

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কৃষক জানান, আমাদের এই সড়কটি দুটি গ্রামের গুরুত্বপূর্ণ একটি সড়ক এখান দিয়ে আমরা মাঠের ফসল ও কৃষি কাজে ব্যবহৃত উপকরণ পারাপার করি। তাছাড়া ওপারের স্কুলের শিক্ষার্থীরা এই রাস্তাটি সহজলভ্য হাওয়ায় এখান দিয়ে দিয়েই বেশি চলাচল করে। এই মাটি ব্যবসায়ীদের কবলে পড়ে রাস্তাটি সম্পূর্ণ শেষ। রাস্তাটি তারা নষ্ট করে দিল সামনে বর্ষার মৌসুম এ রাস্তা তখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। অতি দ্রুত আমরা প্রশাসনের সদৃষ্টি কামনা করছি যাতে এই মাটি খেকোদের দমন করা যায়।

স্থানীয় বাসিন্দারা অবৈধ মাটি ব্যবসা, রাস্তায় অভিশপ্ত ধুলো, আর বিকট শব্দে চলাচল করা মাটি বহনকারী গাড়ি অবিলম্বে বন্ধ করে নিরাপদ সড়ক দেখতে চেয়ে প্রশাসনের প্রতি সুদৃষ্টি প্রত্যাশা করেছেন তারা।



আমাদের পেজ লাইক করুন