October 28, 2026, 8:19 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু

বিশেষ প্রতিনিধি :-দৈনিক ৩৬ জুলাই বোরহানউদ্দিন ভোলা

বিশেষ প্রতিনিধি :-দৈনিক ৩৬ জুলাই বোরহানউদ্দিন ভোলা।

অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও চরের কৃষি জমির মাটি কেটে নেওয়াসহ পরিবহনের দায়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২ টি লোড ড্রেজার মেশিনসহ ১টি বাল্কহেড আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃত লোড ড্রেজার মেশিনের শ্রমিক ও বল্কহেড এর শ্রমিককে মোট সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করে ড্রেজার মেশিনটি ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর পুনরায় আরার বালু উত্তোলন শুরু করেন।এতে ওই এলাকার বসবাসকারী সংক্ষুব্ধ হন।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা প্রশাসন কৃতক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় তাদের এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— ড্রেজার সংশ্লিষ্ট বোরহানউদ্দিন উপজেলার জয়া এলাকার নূরনবী সরদারের ছেলে মো. মামুন (২০) ও কুতুবা ৫ নম্বর ওয়ার্ডের রফিজল হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর (২৫)। তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও বল্কহেড এর মালিক ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার রশিদ হাওলাদারের ছেলে ইউনূস হাওলাদার (৫৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটককৃত দুটি লোর্ড ড্রেজারের পরিচালকরা হলেন, বোরহানউদ্দিন পৌর-১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ফাইজুল ইসলাম ও কাচিয়া ইউনিয়নের মোঃ মফিজুল ইসলাম। তারা ড্রেজার মেশিন দিয়ে দির্ঘদিন যাবত তেতুলিয়া নদীর হাসের চর ও চরলতিফসহ একাধিক চরের কৃষি জমির মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। ফলে কৃষি জমি ভাঙ্গন দেখা দিয়েছে হুমকির মুখে রয়েছে চরের হাজারো একর কৃষি জমি। এসব ড্রেজার মেশিন একাধিকবার আটক করে কয়েক লাখ টাকার জরিমানা করলেও ফের বালু ও কৃষি জমির মাটি কেটে নিচ্ছে বালু খেকোরা। দুপুরে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হলে বিকালে ফের বালু উত্তোলন শুরু করেছে এসব ড্রেজার মেশিনে।

এবিষয়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাস জানান , নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন