October 28, 2026, 3:01 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভালুকায় বসত বাড়ীতে হামলা ভাংচুর লুটপাট আহত ৫

বিশেষ প্রতিনিধি ঃ

বিশেষ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় বসত বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় নারী পুরুষসহ ৫ জন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী গ্রামে (২৫ফেব্রুয়ারী ) বুধবার রাতে। এঘটনায় বাড়ীর মালিক জহিরুল ইসলাম মাসুদ বাদী হযে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী গ্রামের জহিরুল ইসলাম মাসুদ সাথে পার্শবতী বান্দিয়া গ্রামের যুবদল নেতা খোরশেদ আলম উজ্জল গংদের , বিরোধ চলে আসছে। এরই জের হিসেবে যুবদল নেতা খোরশেদ আলম উজ্জল , মিরাজ, সাব্বির, শওকত খান,রনি,ওফয়সালের নেত্বত্বে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় খাদিজা (৫৫) মেহেদী হাসান মুন্না (২৫) সেফালী আক্তার (৪৫) জুয়েল (২৩) সাথী আক্তার(২৬) আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাড়ীর মালিক ইউনিয়ন শ্রমিদলের যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম মাসুদ জানান, পার্শবতী বান্দিয়া গ্রামের যুবদল নেতা খোরশেদ আলম উজ্জল আমার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে চাঁদা দিতে অস্বীকার করায় খোরশেদ আলম উজ্জল ,মিরাজ, সাব্বির, শওকত খান,রনি,ওফয়সালের নেত্বত্বে আমার বসত বড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এসময় হামলাকারীরা নগদ টাকা স্বর্ণালংকার সহ ২৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এবং লক্ষাধীক টাকার মালামাল ক্ষয়ক্ষতি করে।

অভিযোক্ত যুবদল নেতা খোরশেদ আলম উজ্জল ব্যাবহৃত মোবাইলে বারবার ফোন দিয়ে সংযোগ না পাওয়ার তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।



আমাদের পেজ লাইক করুন