মোঃশাহ পরান আরিফ
লক্ষ্মীপুর রায়পুর।
অদ্য ০৩/০৩/২৬খ্রি. তারিখ রায়পুর উপজেলায় বিভিন্ন দোকানীকে দোকানের বাইরে ফুটপাত দখল করে রাখায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৬,০০০/- অর্থদন্ড প্রদান করে আদায় করা হয় এবং ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ ও রায়পুর পৌরসভার সদস্যবৃন্দ।
ভবিষ্যতে আবারো ফুটপাত দখল করা হলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।