October 28, 2026, 5:15 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কালুখালীতে মাদকবিরোধী অভিযানে আটক এক , সাত দিনের কারাদণ্ড

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি

আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ মার্চ ২০২৬) ভোরে উপজেলার মদাপুর ইউনিয়নের বৃ-গোপালপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

কালুখালী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব শামস সাদাত মাহমুদ উল্লাহ’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সহযোগিতায় পরিচালিত অভিযানে মোঃ আজাহার শেখ (৭৮) নামের এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাজাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি বৃ-গোপালপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন।



আমাদের পেজ লাইক করুন