October 28, 2026, 10:18 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রূপগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
রূপগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম-এর প্রধান উপদেষ্টা মো. মমিনুল হক সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ-এর সম্পাদক মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উপদেষ্টা মো. হাফিজুল ইসলাম ও মো. আবু সাঈদ মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাংবাদিক ফোরাম-এর সভাপতি মো. নাজমুল হক।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, নৈতিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন



আমাদের পেজ লাইক করুন