October 27, 2026, 4:38 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মুন্নী আক্তারের পদ পুনর্বহাল ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ দেওয়ার দাবি

​মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

​মুন্নী আক্তারের পদ পুনর্বহাল ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ দেওয়ার দাবি।
​জামালপুর: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার তাঁর হারানো পদ পুনর্বহাল এবং মৌলিক নাগরিক অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। আজ ০২ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ৫ জন শক্তিশালী নারী প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করার প্রেক্ষাপট এবং তাঁর নির্বাচনী অঙ্গীকারগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
​সংবাদ সম্মেলনে মুন্নী আক্তার বলেন, “গত ২১ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ৫ জন নারী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩,৭৬৮ জন মানুষের বিপুল ভোটে জয়লাভ করি। আমি এলাকার মানুষকে কথা দিয়েছিলাম যে, আমি নির্বাচিত হয়ে তৃতীয় লিঙ্গের অবহেলিত মানুষদের বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে তারা আর সমাজের বোঝা না থাকে। এছাড়া অসহায় ও অবহেলিত মা-বোনদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা এবং এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ইশতেহার আমি দিয়েছিলাম।”

​তিনি আক্ষেপ করে বলেন, “গত ১৯ আগস্ট ২০২৪ তারিখে কোনো প্রকার অভিযোগ ছাড়াই কেবল এক নির্বাহী আদেশের মাধ্যমে আমাকে পদচ্যুত করা হয়েছে। এর মাধ্যমে কেবল আমাকেই সরানো হয়নি, বরং আমার এলাকার মানুষের কাছে দেওয়া আমার সেই পবিত্র ওয়াদা বা ইশতেহার বাস্তবায়নের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কোনো অপরাধ করিনি, তবে কেন ৫ জন প্রার্থীকে হারিয়ে পাওয়া আমার এই জনগণের রায়কে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো? এটি আমার হাজার হাজার ভোটারের আমানতের সাথে চরম অবমাননা।”

​মুন্নী আক্তার আরও জানান, তিনি তাঁর সাংবিধানিক ও মানবিক অধিকার ফিরে পেতে এবং এই অন্যায়ের প্রতিকার চেয়ে ইতোমধ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এবং জাতীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও গণমাধ্যম মিলিয়ে মোট ৫০টি স্থানে লিখিত আবেদন ও নথিপত্র পেশ করেছেন। তিনি বর্তমান সরকারের কাছে বিনীত আহ্বান জানান, যেন এই বৈষম্য দূর করে তাঁকে পুনরায় জনগণের সেবা করার এবং তাঁর নির্বাচনী অঙ্গীকারগুলো পূরণ করার সুযোগ দেওয়া হয়।

​সংবাদ সম্মেলনে উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি অনুরোধ করেন, যেন তাঁর এই ন্যায়সঙ্গত লড়াইয়ের কথা বস্তুনিষ্ঠভাবে প্রচার করে সরকার ও প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণে সহযোগিতা করা হয়।



আমাদের পেজ লাইক করুন