October 28, 2026, 1:44 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভোলার মনপুরায় ছাত্রলীগ নেতা মেহেদীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, আদালতে তলব।

স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলায় দুর্ধর্ষ ছাত্রলীগ নেতা মেহেদীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেন আব্দুর রব তালুকদার নামক এক ভুক্তভোগী। চাঁদাবাজির ঘটনাটি ঘটে মনপুরা উপজেলার মাস্টারহাট এলাকায়।

মামলাটি দায়ের করেন মনপুরা সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা নং – ৬৪/২৫ইং, মনপুরা আদালত মামলাটি নথিভূক্ত করে আসামি মেহেদিকে কোর্টে তলব করেন।

ভুক্তভোগী উক্ত মামলার নথিতে উল্লেখ করেন যে ছাত্রলীগ নেতা মেহেদী সাংবাদিক পরিচয় দিয়ে মারাত্মক ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আসামি ছাত্রলীগ নেতা মেহেদী মনপুরা উপজেলার আওয়ামী লীগ নেতা আমীর হাওলাদারের ছোট ভাই। আসামি মেহেদী মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার ৭ ওয়ার্ডের হাওলাদার বাড়ির নজরুল ইসলামের ছোট ছেলে। আসামি মেহেদী মনপুরা উপজেলা ছাত্রলীগের কমিটিতে নেতৃত্ব দিয়েছেন।

এ ছাড়াও আওয়ামী সরকারের আমলে এলাকায় প্রভাব খাটানো, দখলবাজি, টেন্ডারবাজি, কলেজ ক্যাম্পাসে মারামারি, চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বর্তমানে এ ধরনের অপকর্মকে আড়াল করতে বিভিন্ন জায়গায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং মনপুরা উপজেলার স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। এছাড়া বর্তমানে আসামি ছাত্রলীগ নেতা মেহেদী মনপুরা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন।

চাঁদাবাজির মামলার বিষয়ে ছাত্রলীগ নেতা মেহেদীকে বারবার মুঠোফোনে চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী আব্দুর রব তালুকদারের আইনজীবী এডভোকেট নিমাই চন্দ্র জানান, মামলাটি চলমান রয়েছে, আশা করি আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

ঘটনাটি নিয়ে চলছে আমাদের আরো অনুসন্ধান, সাথে থাকুন। আসছে ২য় পর্ব



আমাদের পেজ লাইক করুন