October 28, 2026, 1:29 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট

মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নর রহিমপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হলেও ড্রেজারসহ ব্যবহৃত সরঞ্জামাদি নষ্ট করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রহিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কৃষিজমি ও বিভিন্ন স্থান থেকে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া, আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং স্থানীয় বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিলে প্রশাসনের নজরে আসে।
অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ঘটনাস্থলে মাটি উত্তোলনের কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে ব্যবহৃত ড্রেজার মেশিন,পাইপলাইন ও অন্যান্য সরঞ্জাম দেখতে পেয়ে সেগুলো সম্পূর্ণরূপে অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় এসব ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালানো না যায়।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের শনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের একটি অংশ প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধভাবে মাটি কাটার কারণে এলাকার সড়ক, জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছিল। প্রশাসনের কঠোর নজরদারি থাকলে এ ধরনের কার্যক্রম বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।



আমাদের পেজ লাইক করুন