October 28, 2026, 1:29 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গলায় ফাঁসি দিয়ে যুবকের মৃত্যু, রহস্যজনক বলছেন স্থানীয়রা

রফিকুল ইসলাম সুনামগঞ্জ প্রতিনিধি:

রফিকুল ইসলাম
সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের অটোচালক নাঈম আহমেদ (২৫)-এর গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নাঈম আহমেদের পিতা মুফাজ্জল হোসেন ঘুম থেকে উঠে বাড়ির পাশে অটোরিকশার চার্জিং লাইন খুলতে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান। পরে পরিবারের কান্নাকাটি ও চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম আহমেদ পেশায় একজন অটোচালক ছিলেন এবং এলাকায় সহজ-সরল ও ভদ্র স্বভাবের যুবক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের দাবি, তার চলাফেরায় এমন কোনো আচরণ লক্ষ্য করা যায়নি যা আত্মহত্যার ইঙ্গিত দেয়। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, পারিবারিক কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল বলে শোনা যাচ্ছে। তবে এসব তথ্যের সত্যতা সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পিতা-মাতার জবানবন্দি ও মরদেহের আলামতের মধ্যে কিছু অসামঞ্জস্য থাকায় পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করলেও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

ঘটনাটি নিয়ে নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



আমাদের পেজ লাইক করুন