October 28, 2026, 1:28 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মনপুরায় মিথ্যা সংবাদের প্রতিবাদে রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিক্রিয়া, চলছে আইনি প্রস্তুতি!

মুহাঃ আশরাফুল ইসলাম মনপুরা প্রতিনিধি:

মুহাঃ আশরাফুল ইসলাম
মনপুরা প্রতিনিধি:

মনপুরা রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক গফুর সিকদারের বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতার জের ধরে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ প্রচার করেন একটি আওয়ামী কুচক্রী মহল। মূলত বিএনপি জামাতের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করতে ও মনপুরা উপজেলার আইন-শৃঙ্খলা বিনষ্টে কাজ করছে উক্ত আওয়ামী কুচক্রী মহলটি। অভিযোগ রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাদের ইশারায় উক্ত কুচক্রী মহলটি এমন কার্যক্রম ইতিপূর্বেও চালিয়েছেন।

রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক গফুর সিকদার স্বাধীন সংবাদের মনপুরা উপজেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ক্লাব,মনপুরার নিয়মিত সদস্য। গফুর সিকদার সাংবাদিকতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভিডিপি হিসেবে সরকারকে সহযোগিতা করেন। গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনে ফকির হাট দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করেন আঃ গফুর শিকদার। নির্বাচনের প্রায় ১২ দিন পর সম্পূর্ণ পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে গফুর শিকদার ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লার চেয়েছেন এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয় এবং উক্ত মিথ্যা প্রতিবেদনে রিপোর্টার্স ক্লাব, মনপুরাকে জড়ানো হয়।

এমন মিথ্যা সংবাদের বিরুদ্ধে রিপোর্টার্স ক্লাব, মনপুরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে রিপোর্টার্স ক্লাব মনপুরার সকল সাংবাদিকদের প্রকৃত তথ্য অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশের নির্দেশ প্রদান করা হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ভুক্তভোগী গফুর শিকদার জানান, আমি স্বাধীন সংবাদের মনপুরা উপজেলা প্রতিনিধি সাথে সাথে আমি আনসার ও গ্রাম প্রতিরক্ষায় ভিডিপি হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত। আমি নিরপেক্ষভাবে আইনশৃঙ্খলা রক্ষার্থে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছি। সম্পূর্ণ পরিকল্পিতভাবে ব্যক্তিগত শত্রুতার জের ধরে, নিজস্ব ব্যক্তি দিয়ে ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপিত করেন। সাংবাদিক হয়ে সাংবাদিকের বিরুদ্ধে এমন মিথ্যা প্রতিবেদন করা দুঃখজনক। আমি উক্ত বিষয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং শীঘ্রই একতরফা এমন মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে দূরবীন নিউজ এর প্রতিবেদক অভিযুক্ত শোহেবকে বারবার মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে দূরবীন নিউজের সম্পাদক মুঠোফোনে জানান, গফুর শিকদার যে একজন সংবাদকর্মী এমন বিষয়টি আমার জানা ছিল না। সাংবাদিক হয়ে সাংবাদিকের বিরুদ্ধে এমন প্রতিবেদন করা দুঃখজনক ।

উল্লেখ্য, গফুর শিকদার ২০১৮ স্নাতকোত্তর পাশ করেন এবং প্রায় ৫ বছর যাবত সাংবাদিকতা পেশায় নিয়োজিত। সাংবাদিকতার পাশাপাশি গফুর শিকদার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক অবদান রেখেছেন,একই সাথে তিনি মনপুরা যুব সংঘের সভাপতি। মনপুরার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদন করে মনপুরার মানুষের কাছে তিনি বেশ প্রশংসিত হয়েছেন।



আমাদের পেজ লাইক করুন