October 28, 2026, 12:23 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র পরিচালক নির্বাচিত হলেন আমিনুল ইসলাম সেলিম

রফিকুল ইসলাম সুনামগঞ্জ প্রতিনিধি:

রফিকুল ইসলাম সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম সেলিম। বিপুল সমর্থন নিয়ে তাঁর এই বিজয়ে জেলার ব্যবসায়ী মহলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।
২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার পর অভিনন্দন বার্তায় শুভানুধ্যায়ীরা বলেন, আমিনুল ইসলাম সেলিম দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। স্থানীয় শিল্প ও ব্যবসার বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে তাঁর উদ্যোগ ও অবদান প্রশংসনীয়। তাঁকে পরিচালক হিসেবে নির্বাচিত করায় চেম্বারের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত পরিচালক আমিনুল ইসলাম সেলিম কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দের মতে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে চেম্বারের নেতৃত্বে দক্ষ ও দায়িত্বশীল প্রতিনিধিত্ব স্থানীয় বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।



আমাদের পেজ লাইক করুন