October 29, 2026, 5:25 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গণভোটের হ্যাঁ ভোট স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

স্টাফ রিপোর্টার

গণভোটে জয়যুক্ত ‘হ্যাঁ’ ভোট পার্লামেন্টে বিল উত্থাপনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি একে ‘জুলাই সনদ’ হিসেবে অভিহিত করে বলেন, এর জন্য আলাদা করে শপথের প্রয়োজন নেই।

শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, যা অত্যন্ত স্বাভাবিক নিয়মেই সংসদীয় প্রক্রিয়ায় বিল হিসেবে আসবে। যেখানে ‘না’ ভোট পড়েছে বা যেখানে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আইনবিদদের ব্যাখ্যা অনুযায়ী পার্লামেন্টে আলোচনা ও সিদ্ধান্ত হবে।’

দেশে চলমান ‘মব কালচার’ বা বিশৃঙ্খল পরিস্থিতির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘যারা মব করছেন, তাদের এই পথ থেকে সরে আসা উচিত। মব বা বিশৃঙ্খলা নতুন বাংলাদেশ গড়ার পথে বড় বাধা। আমাদের সবাইকে মব কালচার পরিহার করে দায়িত্বশীল জায়গা থেকে সকলকে কাজ করতে হবে।

সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘মতভিন্নতা থাকতে পারে, কিন্তু সব বিষয়েই বিরোধিতা করতে হবে—এমন মানসিকতা থেকে পিছিয়ে আসতে হবে। দেশ গড়ার স্বার্থে সবাইকে আন্তরিক হতে হবে। কেউ যদি এর বাইরে গিয়ে বিশৃঙ্খলা করতে চায়, তবে তার দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব, সদর পূর্ব উপজেলা বিএনপির সভাপতি মাইনুদ্দীন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, এডভোকেট নূর মোহাম্মদ মিন্টু, পৌর তাঁতি দলের কবির আহম্মদ সহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উক্ত সভায় উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন