October 28, 2026, 10:18 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কিশোরগঞ্জের গুজাদিয়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, কেয়ারটেকার আহত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী পিটুয়া গ্রামে প্রবাসী জামাল উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় বাড়ির কেয়ারটেকার আল-আমিন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

জামাল উদ্দিন জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি নিজের কষ্টার্জিত অর্থে গ্রামে একটি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। নির্মাণকাজ চলাকালীন স্থানীয় কয়েকজন চিহ্নিত ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তারা বাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগী জানান, হামলাকারীরা নির্মাণাধীন ঘরে ঢুকে টাইলস, সিমেন্ট, বিদ্যুতের তারসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী লুট করে। পাশাপাশি পাশের দোকান থেকে নগদ অর্থ ও একটি টেলিভিশনও লুট করা হয়েছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

জামাল উদ্দিনের অভিযোগ, কাঞ্চনের নেতৃত্বে বিল্লাল, আলম, শাহ আলম, সুমন, বাবুল, আজিজুল, জালাল ও হানিফসহ কয়েকজন এ ঘটনায় জড়িত। অভিযুক্তদের সবার বাড়ি একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হামলার সময় বাড়ির কেয়ারটেকার আল-আমিন বাধা দিলে তাকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর জামাল উদ্দিন মুঠোফোনে করিমগঞ্জ থানা-এ অভিযোগ জানান। থানার একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহমুদ মোরশেদ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



আমাদের পেজ লাইক করুন