October 28, 2026, 1:44 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজশাহীতে সন্তানের দায়ের কোপে মা খুন

মো: গোলাম কিবরিয়া রাজশাহীর জেলা প্রতিনিধি

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ১\২\২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় এই নির্মম ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।

নিহত সোহাগী খাতুন (৫৫)বছরের ছিলেন ।তার ছেলে মো. সুমন (৩৮) দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত ছিলেন। স্থানীয়রা জানান, রাতে সুমন মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন, কিন্তু মা টাকা দিতে অস্বীকার করলে সুমন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। এতে সোহাগী ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।

ঘটনার পর সুমন লাশ নিয়ে অটোরিকশা ডাকতে চেষ্টা করেন, কিন্তু স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে এবং লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। একমাত্র আসামি সুমন রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



আমাদের পেজ লাইক করুন