October 27, 2026, 7:11 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মনপুরায় ইসলামী আন্দোলনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত…

মুহাঃ আশরাফুল ইসলাম মনপুরা উপজেলা প্রতিনিধি

মুহাঃ আশরাফুল ইসলাম
মনপুরা উপজেলা প্রতিনিধি ;

ভোলার মনপুরা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আওতাধীন ২নং হাজিরহাট ইউনিয়নের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্য ০৪/০২/২০২৬ইং বুধবার বিকাল ৩টা থেকে রাত ৭.৩০টা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় মনপুরা উপজেলার প্রাণকেন্দ্র হাজির হাট বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদীয় প্রার্থী প্রফেসর মাওলানা কামাল উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ গোলাম মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবী ও সেক্রেটারী হাফেজ মাওলানা ইউনুস আহমদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজ এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের নৈতিকতা, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা মনপুরাবাসীকে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রতীক ‘হাতপাখা’য় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মনপুরার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে এবং নির্বাচিত হলে মনপুরাকে একটি আদর্শ উপজেলায় পরিণত করার লক্ষ্যে কাজ করবে।
উল্লেখ্য, চলমান নির্বাচনী প্রচার-প্রচারণায় মনপুরা উপজেলায় ইসলামী আন্দোলনের শক্তিশালী সাংগঠনিক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। নিয়মিত মিছিল-মিটিং, মাইকিং, লিফলেট, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে দলের নেতা-কর্মীরা। এতে ভোটের মাঠে ইসলামী আন্দোলনের উপস্থিতি দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে।



আমাদের পেজ লাইক করুন