October 28, 2026, 11:46 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরের গোকর্ণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত,

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ৩টায় চৈয়ারকুড়ি বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ খালেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদ-প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ও দৈনিক আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সারোয়ার খোকন, উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সদস্য নাহিদা আক্তার পাপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ভূইয়া, সাবেক চেয়ারম্যানের উমরাও খান, গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এনামুল হুদা সুমন, সদস্য সচিব নজরুল ইসলাম, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জমসেদ মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি প্রমুখ।

প্রধান অতিথি এম এ হান্নান তার বক্তব্যে বলেন, প্রত্যেকেই আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে তারেক রহমান, এই আত্নমর্যাদা নিয়ে বাঁচতে হলে ধানের শীষের বিকল্প নেই। সবার কাছে ধানের শীষের ভোট চাই, দেশ গড়ার সুযোগ চাই।



আমাদের পেজ লাইক করুন