October 28, 2026, 10:34 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইন্দুরকানীতে বিএনপি প্রার্থী গণসংযোগ

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে পিরোজপুর ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন ।

আজ বরিবার (০১ ফেব্রুয়ারী) সকাল ৯টায় ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাজার ও আবাসনে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার,
সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার,
পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মৃধা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাইমুন আহম্মেদ।

নির্বাচনী গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও দলীয় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ ছাড়া গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন।



আমাদের পেজ লাইক করুন