October 28, 2026, 2:51 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে কুড়িগ্রামে মানববন্ধন

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
কর্মসূচি থেকে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতকরণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি জানানো হয়।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাক, কুড়িগ্রামের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে হলে এখনই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার শুরু করতে হবে’ এবং ‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন, নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি’ এই প্রতিপাদ্য তুলে ধরা হয়।
এ সময় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতকরণ ও নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের বিবেচনার জন্য টিআইবি’র পক্ষ থেকে ৯ দফা সুপারিশ উপস্থাপন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সনাক সদস্য একেএম সামিউল হক নান্টু ও রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা জলবায়ু পরিষদের সভাপতি চাষী নুরুন্নবী সরকার, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর সৌমেন দাস, বেসরকারি সংস্থা ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার গোলাম ফারুক, টিআইবি’র ইয়েস দলনেতা ছাদেকুল ইসলাম ও ইয়েস সদস্য সাগর মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারে নীতিগত স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কার্যকর বাস্তবায়ন জরুরি। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয় বলেও তাঁরা মত দেন।
মানববন্ধন শেষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসের ধারণাপত্র বিতরণ করেন টিআইবি’র ইয়েস সদস্যরা।

 



আমাদের পেজ লাইক করুন