October 28, 2026, 1:44 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভোলাবোরহানউদ্দিনে ৭ মাসের গাভিন গরু চুরি করে জবাই, বাগান থেকে উদ্ধার মাথা-চামড়া, দিশেহারা ভুক্তভোগী পরিবার

মোঃ আক্তার হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

মোঃ আক্তার হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডে একটি ৭ মাসের গাভিন গরু চুরি করে বাড়ির পাশের বাগানে নিয়ে জবাই করার অভিযোগ উঠেছে। জবাইয়ের পর দুর্বৃত্তরা গরুর মাংস নিয়ে গেলেও ঘটনাস্থলে গরুর মাথা, চামড়া, পা ও পেটের অংশ বিশেষ ফেলে যায়।
‎
‎ভুক্তভোগী মোশাররফ হোসেন জানান, তিনি প্রতিদিন কাজ শেষে রাত প্রায় ১১টার দিকে বাড়ি ফেরেন। তবে গতকাল রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে গরুর দেখাশোনা করতে গিয়ে দেখতে পান তার গাভিন গরুটি নেই। এরপর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে রাত ৩টা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুটির কোনো সন্ধান পাননি।
‎
‎তিনি আরও বলেন, “আজ সকালে লোকমুখে শুনতে পাই বাড়ির পাশের এক বাগানে একটি গরু জবাই করা হয়েছে। সেখানে গিয়ে দেখি সেটি আমার গরু। দৃশ্য দেখে আমি পুরোপুরি ভেঙে পড়ি।”
‎
‎ভুক্তভোগীর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই গরুর দুধ বিক্রি করেই আমার সন্তানের লেখাপড়ার খরচ চালাই। গরুর পেছনে সময় দিতে গিয়ে অনেক সময় বাচ্চাদের ঠিকমতো দেখাশোনাও করতে পারি না। এখন গরুটা না থাকলে আমার সংসার চলবে কীভাবে?” এই কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
‎
‎এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



আমাদের পেজ লাইক করুন