October 28, 2026, 1:29 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল নাসিরনগরের জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা ছোয়াব মিয়ার

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাসিরনগরের জুলাই শহীদ ইমরানের বাবা ছোয়াব মিয়া (৫৫)।

জানা যায়, আগামী ২২ জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় বিএনপির এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ওই সমাবেশে যোগদানের উদ্দেশ্যে স্থানীয় এক ছাত্রনেতার সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সরাইল উপজেলার পুইট্টা বীজ সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছোয়াব মিয়া নিহত হন।

উল্লেখ্য, ছোয়াব মিয়ার ছেলে ইমরান ২০২৪ সালে আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় শহীদ হন। দুর্ঘটনার পর সমাবেশে অংশ নিতে আসা জনতা মোটরসাইকেলে করে ট্রাকটির পিছু ধাওয়া করে কুন্ডা গ্রাম এলাকায় গিয়ে চালকসহ ট্রাকটি আটক করে।

এ বিষয়ে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন এবং নিহতের পরিবার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় ঘটেছে এবং সেখানকার পুলিশ টিম ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।



আমাদের পেজ লাইক করুন