October 28, 2026, 10:17 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাসমত আলী চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২০/০১/২৬ ইং:

হাসমত আলী চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২০/০১/২৬ ইং:

চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডের পেছনে পিডিবির একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই ভবন এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মরদেহটি কুষ্টিয়া আইলচারা এলাকার আনোয়ার খানের ছেলে মোঃ সাগর আলী (৫০), ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। মরদেহটি অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

তবে স্থানীয় সুত্রে জানা গেছে, তিনি একজন মাদকাসক্ত ও ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।



আমাদের পেজ লাইক করুন