October 28, 2026, 11:00 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় যাত্রাবাড়ীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইউনুস হোসেন রনি ও রায়হান খান:

নিজস্ব প্রতিবেদক :

 

মঙ্গলবার, ৬ জানুয়ারি – ঢাকাস্থ বোরহানউদ্দিন ও দৌলতখান বাসীর আয়োজনে রাজধানীর যাত্রাবাড়ী নবী টাওয়ার হল রুমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ভোলা-২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবিভক্ত ঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সহ-সভাপতি এবং ঢাকা-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব নবী উল্লাহ নবী।

সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জনাব জসীমউদ্দীন বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তৌসিফ হোসাইন হারুন ফরাজি। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ বাচ্চু মিয়া, মোঃ রুবেল হোসেন তালুকদার এবং ৬৩ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ভোলা-২ ও ঢাকা-৫ আসনের জনগণের জন্য ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



আমাদের পেজ লাইক করুন