April 16, 2026, 9:35 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

ঘুষের টাকাসহ যশোর জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

নাদিমুল হক

নিজস্ব প্রতিবেদক;

যশোরে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ দুদকের হাতে আটক হয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নিজ কার্যালয় থেকে হাতেনাতে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানিয়েছেন, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকার জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সাথে যোগাযোগ করেন। গত তিনমাস ধরে তিনি নানাভাবে তাকে ঘুরাচ্ছিলেন। একপর্যায়ে তাকে ৮০ হাজার টাকা দেওয়া হয়। এরপর আরো ঘুষ দাবি করলে তিনি টাকা দিতে অপরগাতা প্রকাশ করেন। কিন্তু টাকা না দিলে তার স্ত্রীর পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন। এছাড়া খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজসে তার স্ত্রীর বেসিকও কমিয়ে দেওয়া হয়। তার ওপর নানাভাবে নির্যাতন করতে থাকেন প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।

আরও পড়ুন: নির্বাচনের আগে-পরে ৭ দিন মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
তিনি আরও জানান, বুধবার বিকেলে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে ফাইল ছাড়ানোর কথা ছিলো। বিকেলে ওই টাকা তাকে বুঝিয়ে দেন। এসময় দুদকের একটি টিম প্রাথমিক শিক্ষা অফিসে এসে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করেন।

দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে।



আমাদের পেজ লাইক করুন