নিজস্ব প্রতিবেদক;
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ বোরহানউদ্দিন ও দৌলতখানবাসীর উদ্যোগে যাত্রাবাড়ীর নবী টাওয়ার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ভোলা-২ সংসদীয় আসনের সাবেক সফল সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম, সাবেক এমপি।

ঢাকাস্থ বোরহানউদ্দিন ও দৌলতখানবাসীর উদ্যোগে যাত্রাবাড়ীর নবী টাওয়ার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবিভক্ত ঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সহ-সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ সংসদীয় আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী জননেতা নবী উল্লাহ নবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ভোলার কৃতি সন্তান জসীমউদ্দীন বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ তৌসিফ হোসাইন হারুন ফরাজি। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ বাচ্চু মিয়া ও মোঃ রুবেল হোসেন তালুকদার।
আলোচনা সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ভোলা-২ ও ঢাকা-৫ আসনের জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন বক্তারা।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।