October 28, 2026, 1:30 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

১২ কেজি এলপিজির দাম ২৯ টাকা বেড়ে ১৪৩৩

নাদিমুল হক

নিজস্ব প্রতিবেদক;

 

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ২৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগের মাসে এটি ২৩ টাকা বেড়েছিল।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। জানুয়ারির জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৩৩ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৪০৪ টাকা।

যানবাহনের জন্য ব্যবহৃত এলপিজির দামও প্রতি লিটার ৬৫.৭৬ টাকা থেকে বাড়িয়ে ৬৪.৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানান বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।

সৌদি আরবে দাম বাড়ার কারণে এলপিজির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিইআরসি কর্মকর্তারা।

এদিকে, ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে।

গত বছরের ফেব্রুয়ারিতে এলপিজির দাম রেকর্ড সর্বোচ্চ ১২ কেজিতে ১ হাজার ৪৯৮ টাকা হয়।



আমাদের পেজ লাইক করুন