July 29, 2026, 4:44 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

মৌলভীবাজারে ৫ জনের মনোনয়নপত্র বাতিল

নাদিমুল হক

নিজস্ব প্রতিবেদক;

 

মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়নপত্রের যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়েছে। এতে ৩১ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ আছেন ২৬ জন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে মৌলভীবাজারের ৪টি আসনের যাচাই-বাছাই কাজ শুরু হয়। এ সময় ৪ আসনের মনোনয়ন জমাদানকারী ৩১ প্রার্থী এবং জেলা রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা ও জুড়ি) মনোনয়ন জমা দেয়া ৭ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজার-২ আসনের (কুলাউড়া) স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। মৌলভীবাজার-৩ আসনের (সদর ও রাজনগর) স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের ও ইসলামি ফ্রন্টের মো. ইলিয়াসের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিন জিপু ও স্বতন্ত্র প্রার্থী মঈদ আশিক চিশতীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন