October 28, 2026, 1:44 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় মামলা, আসামি ৫ শতাধিক

নাদিমুল হক

মহানগর ডেস্ক;

 

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ব্যাপক ভাঙচুর ও নাশকতার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।


এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এনইআইআর সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার খবর ছড়িয়ে পড়লে আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে আন্দোলনকারীরা জড়ো হন। একপর্যায়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা পূর্বপরিকল্পিতভাবে ভবনের কাচের দেয়ালসহ বিভিন্ন অংশে ভাঙচুর চালান। এ সময় ভবনের সামনে পার্ক করা বিটিআরসির একটি এসি স্টাফ বাসও ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে সম্পদ ও যানবাহনের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ১ লাখ টাকা।


এজাহারে আরও উল্লেখ করা হয়, মোবাইল ফোন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট একটি অংশ দীর্ঘদিন ধরে এনইআইআর সিস্টেম চালুর বিরোধিতা করে আসছিল। বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে একাধিক বৈঠক সত্ত্বেও ১ জানুয়ারি থেকে অবৈধ ও আন-অফিশিয়াল হ্যান্ডসেট বন্ধে এই সিস্টেমটি কার্যকর করা হয়। এতেই ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীদের একটি অংশ সড়ক অবরোধ করেন এবং আতঙ্ক সৃষ্টি করে নাশকতায় লিপ্ত হন।

ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৫ জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা আরও ১০ জন পলাতক আসামির নাম প্রকাশ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাকি অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।



আমাদের পেজ লাইক করুন