October 27, 2026, 8:17 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

আহসান হাবিব

 

তারাকান্দা (ময়মনসিংহ):

ময়মনসিংহের তারাকান্দায়, বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে উপজেলা বিএনপি।
আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে তারাকান্দা উত্তর বাজারস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,মোখলেছুর রহমান আকন্দ,আসাদুল হক মন্ডল,মাসুদ রানা খান,এড নজরুল ইসলাম ইসমাঈল,কেন্দ্রীয় যুবদলের (সাবেক) যুগ্ম সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ সুজাউদ্দৌল্লা সুজা,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



আমাদের পেজ লাইক করুন