April 20, 2026, 9:10 am
শিরোনাম :
কালুখালীতে বাকপ্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা, সন্দেহের তীর ফজলুর দিকে তারাকান্দায় সংর্ঘষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বালিয়াকান্দিতে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান, ১১ জনকে জরিমানা নাসিরনগরের চাতলপাড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর কবরস্থানের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ
নোটিশ :

বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

নাদিমুল হক

নিজস্ব প্রতিবেদক;

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ৭ দিন শোক পালন করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ ও দাফনের সময়সূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব বলেন, সংকটে, শোকে মাথার ওপর যেমন ছায়া থাকে, আজ পুরো জাতি সেই ছায়া হারিয়ে ফেললো। এই শোকের ভাষা হয় না। এই শোক ও সংকট কাটিয়ে ওঠা জাতির জন্য মুশকিল। চোখের সামনে সন্তানের লাশ দেখেও দেশ ও দেশের মানুষের জন্য আপস না করে দেশে থেকে সংগ্রাম করেছেন বেগম জিয়া। বারবার হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি লড়ে গেছেন।
 
 
রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। কেন্দ্রীয়সহ সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। ৭ দিন নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। ৭ দিন কোরআন খতম চলবে। গুলশান, নয়াপল্টন ও জেলা কার্যালয়ে শোকবই খোলা হবে। জানাজা ও দাফন পরবর্তীকালে জানানো হবে।
 
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



আমাদের পেজ লাইক করুন