রায়পুর উপজেলা প্রতিনিধি ;
আজ ২৯ ডিসেম্বর ২০২৫ ইং রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায় লক্ষ্মীপুর ২ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওরিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, বিগত আন্দোলন সংগ্রামে আমাদের এই রায়পুর উপজেলা ও রায়পুর পৌরসভার নেতাকর্মী গন ১৭ টি বছর মানবেতর জীবন যাপন করে। তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। স্থানীয় নেতারা বিভিন্ন সময় মামলা হামলার শিকার হয়েছে। তারপরও তারা মাঠ ছেড়ে যাইনি। আমি ২০০৭ সালে দায়িত্ব পাওয়ার পর থেকে এই নির্বাচনী এলাকায় তৎকালীন সময়ে, যেহেতু বেগম খালেদা জিয়া এই এলাকার ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন।
তার আসন থেকে পরবর্তী সময় আমাকে দায়িত্ব দেওয়ার সুবাদে এই রায়পুরের অত্যন্ত অঞ্চলের অবকাঠামোর নির্মাণ থেকে শুরু করে সর্বক্ষেত্রে সেকেন্ড হাইয়েস্ট বরাদ্দ এনেছি। আপনাদের রায়পুর উপজেলা ভবন নির্মাণ করেছি, রায়পুর ডাকবাংলো ও অডিটোরিয়াম, মহিলা কলেজ, রায়পুর সরকারি হাসপাতালের আসন বৃদ্ধি করেছি, পৌর ভবন নির্মাণ, পৌরবাসীর জন্য সুপ্রিয় পানির টাংকি নির্মাণ, রায়পুর পৌরশহর পুরোটা বিদ্যুতের আওতায় এনেছি। কিছু কিছু জায়গায় সব স্টেশন স্থাপন করেছি,পাওয়ার ব্রিগেড বরাদ্দ দিয়েছি।
ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন,রায়পুরে অবকাঠামোর দিক থেকে রাস্তাঘাটের বেহাল দশা। রায়পুর পৌরসভা কে বি গ্রেড থেকে এ গ্রেডে পরিণত করেছি। সাথে প্রায় ১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছি। আজকে একটি রাস্তা গত তিন বছর যাবত গড়াগড়ি করতেছে কিন্তু ফ্যাসিস্ট সরকার তা করতে পারেনি। আমি চেষ্টা করছি যাতে কাজটির শেষ করা যায়। ইতিমধ্যে তিন চারটি কাজের ব্যবস্থা করেছি যা শুরু হবে কিছুদিনের মধ্যে। পশ্চিমাঞ্চলের রাস্তা, পাটোয়ারী রাস্তার মাথা থেকে শুরু করে হায়দারগঞ্জ, পানপাড়া টু রায়পুর, রায়পুর টু হায়দারগঞ্জ রাস্তা আমি থাকাকালীন সময়ে কিছুটা মেরামত করেছি।
আমার সময় ধান্দাবাজি, চাঁদাবাজি, মাদক নির্মূল করেছি। বন্যা, প্রকৃতি দুর্যোগ, সর্বক্ষেত্রে যেকোনো সমস্যায় জনগণের পাশে ছিলাম। ইনশাআল্লাহ আমি জয়ী হলে অতীতের ন্যায় এবং আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করব।
এ সময় রায়পুর পৌর বিএনপি’র সভাপতি এবিএম জিলানী, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, ফোর বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।