নিজস্ব প্রতিবেদক;
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, এখন আমার জনগণের সেবা করাই প্রধান কাজ। আগামী নির্বাচন শান্তিশৃঙ্খলার মাধ্যমে যেন হয়। সেইসাথে কারচুপি যেন না হয় তার জন্য নজর রাখতে। তিনি বলেন সবার আগে বাংলাদেশ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে নেত্রকোনা-৪ (মদন -মোহনগঞ্জ- খালিয়াজুরী) আসনের মনোনয়নপত্র জমা দেয়া শেষে এ কথা বলেন তিনি।