October 27, 2026, 9:25 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মনোনয়ন দাখিলে উৎসবের আমেজ নাসিরনগরে, জমা দিলেন ৮ প্রার্থী

মোঃ সাইফুল ইসলাম

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা আনন্দ মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ শে ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট ০৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

 

মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন—

০১) খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী জনাব এস. এম. শহিদ উল্লাহ,
০২) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব এম. এ. হান্নান,
০৩) স্বতন্ত্র প্রার্থী জনাব ইকবাল চৌধুরী,
০৪) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জনাব হাছাইন আহমদ,
০৫) স্বতন্ত্র প্রার্থী জনাব এ.কে.এম. কামরুজ্জামান মামুন,
০৬) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জনাব এ.কে.এম. আমিনুল ইসলাম,
০৭) স্বতন্ত্র প্রার্থী জনাব সৈয়দ নজরুল ইসলাম,
০৮) স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ হাবিবুর রহমান।
এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে—
০৯) সাবেক সংসদ সদস্য এস. এ. কে. একরামুজ্জামান সুখন,
১০) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মাওলানা ইসলাম উদ্দিন দুলাল,
১১) ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শরিফ মৃধা এবং
১২) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহ আলম তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।

 

উল্লেখ্য, আগামী ২ তারিখ সকাল ১১ ঘটিকায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।



আমাদের পেজ লাইক করুন