April 20, 2026, 9:02 am
শিরোনাম :
কালুখালীতে বাকপ্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা, সন্দেহের তীর ফজলুর দিকে তারাকান্দায় সংর্ঘষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বালিয়াকান্দিতে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান, ১১ জনকে জরিমানা নাসিরনগরের চাতলপাড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর কবরস্থানের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ
নোটিশ :

৫ মিনিট দেরি, মনোনয়ন জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

নাদিমুল হক

নিজস্ব প্রতিবেদক;

আসনটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নির্ধারিত সময়সীমা বিকেল ৫টা অতিক্রান্ত হওয়ায় মনোনয়ন জমা নেয়নি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন। এতে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি।


এ ব্যাপারে আব্দুল্লাহ বাদশা বলেন, শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে গাড়ি সমস্যার কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারিনি। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। জনগণের কাছাকাছি গিয়েছি। তবে আমি নির্বাচন করে সংসদে না যেতে পারলেও মানুষের পাশে থাকব।


এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই। আব্দুল্লাহ বাদশা আমার কক্ষে প্রবেশ করেছেন ৫টা ৫ মিনিটে। তিনি ৫ মিনিট দেরি করে এসেছেন। তাই তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।



আমাদের পেজ লাইক করুন