April 20, 2026, 9:09 am
শিরোনাম :
কালুখালীতে বাকপ্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা, সন্দেহের তীর ফজলুর দিকে তারাকান্দায় সংর্ঘষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বালিয়াকান্দিতে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান, ১১ জনকে জরিমানা নাসিরনগরের চাতলপাড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর কবরস্থানের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ
নোটিশ :

কুড়িগ্রামে চার আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জনের মনোনয়ন জমা

আসাদুজ্জামান

 ২৯.১২.২০২৫ খ্রি.

প্রতিনিধি, কুড়িগ্রাম:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর বাইরে দলের আরও একজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে ৬ জন, কুড়িগ্রাম-২ আসনে ৯ জন, কুড়িগ্রাম-৩ আসনে ৭ জন এবং কুড়িগ্রাম-৪ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক সরকার।

 

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কুড়িগ্রাম-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী আবদুল হাই, গণ অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামীন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী এবং বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ, জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নুর মোহাম্মদ, নাগরিক ঐক্যের আবদুস সালাম, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর বখত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইয়াসিন আলী সরকার, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নজরুল ইসলাম খান এবং বিএনপির প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ মনোনয়ন জমা দিয়েছেন।
কুড়িগ্রাম-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক সরকার, জাতীয় পার্টির আবদুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আক্কাছ আলী সরকার, বিএনপির তাসভীর উল ইসলাম, খেলাফত মজলিসের মামুনুর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম এবং গণ অধিকার পরিষদের নুরে এরশাদ সিদ্দিকী মনোনয়ন দাখিল করেছেন।
এ ছাড়া কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহীন, বিএনপির মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদের আব্দুল খালেক এবং বাসদ (খালেক মজলিস)–এর প্রার্থী রাজু আহম্মেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে জেলার চারটি সংসদীয় আসনের কোনো আসনেই বিএনপির শরিক দলগুলোর কোনো প্রার্থী নেই। ইসলামী দলগুলোর জোটের মধ্যে কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জেলার চারটি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।

 

কুড়িগ্রাম-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার বলেন, এখন পর্যন্ত দলীয় হাইকমান্ড থেকে শরিক দলগুলোকে কোনো আসন ছাড় দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সে কারণে জেলার সব আসনেই তাঁরা মনোনয়ন জমা দিয়েছেন। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন হলে প্রার্থিতা প্রত্যাহার করা হবে।

 



আমাদের পেজ লাইক করুন