April 16, 2026, 9:37 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

রাজনৈতিক দলে যোগ দিলেন হিরো আলম

নাদিমুল হক

মহানগর ডেস্ক;

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আমজনতার দলে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগ দেন তিনি।

হাতে ফুল দিয়ে দলে যোগ দেন হিরো আলম। এসময় তিনি হিরো আলমের হাতে দলের প্রতীক প্রজাপতি সম্বলিত স্মারক উপহার তুলে দেন।


তারেক রহমান বলেন, ট্রল হবে জেনেও ঝুঁকি নিয়েছি। হিরো আলম ভাইকে নিয়ে অনেক কথা হয়। তিনি ফানি ভিডিও বানান, অন্য রকম সুরে গান করেন। কিন্তু তিনি আমাদের দলের হয়ে নির্বাচন করছেন।

 

হিরো আলম বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, তাই এবার স্বতন্ত্র প্রার্থী না হয়ে কোনো রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হলেও আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আলোচনার পর আমি তার আমজনতার দলে যোগ দেয়ার সিদ্ধান্ত নিই।

তিনি বলেন, আমি চারবার নির্বাচন করেছি, চারবারই মার খেয়েছি। আবারও নির্বাচনে অংশ নিচ্ছি, আশা করি এবার সুষ্ঠু নির্বাচন হবে।



আমাদের পেজ লাইক করুন