April 16, 2026, 9:40 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

১৭ বছর পর শুধু তারেক রহমান নয়, গণতন্ত্র ফেরত আসছে: মির্জা আব্বাস

নাদিমুল হক

মহানগর ডেস্ক;

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৭ বছর পর শুধুমাত্র তারেক রহমান নয়, বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে, তাকে স্বাগত জানাবে দেশের জনগণ।

শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর গোপীবাগে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।


২৫ ডিসেম্বর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে সব নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে আব্বাস বলেন, ‘ঢাকার বাইরে থেকে যেসব নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন, তারাও মেহমান।’

বিএনপি কখনও মবের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, ‘যারা মব তৈরি করছে তারা বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তবে ষড়যন্ত্রে বিএনপি হাত-পা গুটিয়ে বসে থাকবে না, জবাব দেবে বিএনপি।’

তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে। কিন্তু বিএনপি বাংলাদেশে কোনো ধরনের হঠকারিতা করতে দেবে না। যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে নির্বাচনে জবাব দেবে বিএনপি। পুনপ্রতিষ্ঠিত করা হবে ভোটের অধিকার।’

এদিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র  বিফল হবে।’

 



আমাদের পেজ লাইক করুন