October 28, 2026, 4:56 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

লক্ষ্মীপুরের রামগতিতে জেএসডির জনসভায় আসার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫ ,মাইক্রোবাস ভাঙচুর 

রিপোর্টারের নাম

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় যোগ দিতে আসার পথে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ১৫টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলার রামগতি উপজেলার রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ কয়েকটি স্থানে পৃথক এসব হামলার ঘটনা ঘটে।

 

জেএসডি সূত্র জানায়, সোমবার বিকেলে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জেএসডির নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সহ-সভাপতি তানিয়া রব। ওই জনসভায় যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে যানবাহনে করে জেএসডির নেতাকর্মীরা রওয়ানা হন। পথে বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
 
আহতরা হলেন: লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল হোসেন, ইবনে হাসান ও তারেকসহ ১৫ জন। তারা সবাই রামগতি উপজেলার বাসিন্দা এবং জেএসডির নেতাকর্মী। আহতদের নোয়াখালী ও রামগতির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
 
 
রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, ‘বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। গুলিবিদ্ধ আব্দুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের ১৬টি গাড়ি ভাঙচুর করা হয়।’
 
অভিযোগ অস্বীকার করে রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘জেলা নেতাদের নির্দেশে আমরা নীরব ভূমিকায় ছিলাম। কিন্তু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তানিয়া রবের সহযোগী শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা রামদয়াল বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর করেছে।’
 
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’
 
প্রসঙ্গত, বিএনপি জোটের হয়ে লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনের সংসদ সদস্য প্রার্থী হতে চাচ্ছেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব। তিনি জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী। অন্যদিকে এখানে বিএনপির প্রার্থী হতে চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান। বিএনপির পক্ষ থেকে ওই আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গত কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। 



আমাদের পেজ লাইক করুন