October 27, 2026, 10:30 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী মাজহারুল ইসলামের সমর্থনে রথখলায় গণসংযোগ ও বর্ণাঢ্য মিছিল ও দোয়া আয়োজন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

 

স্ট্যাফ রিপোর্টার, কিশোরগঞ্জ;

কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের সমর্থনে রথখলায় অনুষ্ঠিত হয়েছে ব্যাপক গণসংযোগ ও বিশাল মিছিল। সোমবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হওয়া এ কর্মসূচিতে শহরজুড়ে নেতাকর্মীদের ঢল নামে।
রথখলা থেকে সূচিত মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথে পথে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষকদলের নেতাকর্মীদের স্লোগানে শহর উত্তাল হয়ে ওঠে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন পর এত বড় জমায়েত নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
কর্মসূচিতে বিএনপির প্রবীণ নেতা নিজাম উদ্দিন খান নয়ন, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলমসহ বহু নেতা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, দেলোয়ার হোসেন দিলু, মো. খাইরুল ইসলাম (সাবেক সহ-ধর্মবিষয়ক সম্পাদক, জেলা বিএনপি), মাহবুব হাসান (সাবেক অর্থ সম্পাদক, জেলা ছাত্রদল), সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়ছার, জেলা যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তবা তাজবির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদসহ শ্রমিক দলের বহু নেতাকর্মী অংশ নেন।
শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া, সদর থানা সহ-সভাপতি মো. লিটন মিয়া, মো. আল আমিন, মো. শাহবুদ্দিন, মো. শাহিন এবং পুমদি ইউনিয়নের শ্রমিক দলের কর্মী মো. এনামুল হক ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
মাজহারুল ইসলামের পক্ষে অনুষ্ঠিত এই প্রাণবন্ত শোডাউনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।আলোচনার শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়৷



আমাদের পেজ লাইক করুন