October 27, 2026, 10:29 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ঢাকা-৮ আসনে ট্রাক মার্কার প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন ইসমাইল আহমেদ বন্ধন

নাদিমুল হক

স্টাফ রিপোর্টার ;

 

গণ অধিকার পরিষদ থেকে ঢাকা–৮ (পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা ও শাজাহানপুর) সংসদীয় আসনে ট্রাক মার্কার দলীয়মনোনয়ন পেয়েছেন ইসমাইল আহমেদ বন্ধন। আলহামদুলিল্লাহ বলে সোশ্যাল মিডিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে ঢাকা–৮ আসনে তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণাদিয়েছেন তিনি।

সেদিন থেকেই তিনি ‘ট্রাক মার্কার’ প্রার্থী হিসেবে সরাসরি জনসংযোগ, পথসভা এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

ইসমাইল আহমেদ বন্ধন বলেন – ‘‘ এই মনোনয়ন আমার জন্য একটি দায়িত্ব। আমি জনগণের পাশে থাকতে চাই, তাদের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করতে চাই,জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। ঢাকা-৮ আসনের মানুষের অধিকার রক্ষায় এবং উন্নয়নের বাস্তব পরিকল্পনা নিয়ে আমি মাঠে নেমেছি।

ইনশাআল্লাহ, সবার সহযোগিতা পেলে সফলভাবে এই পথ অতিক্রম করতে পারবো।”

 

 

 

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার প্রার্থীতাকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

তরুণ ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে জানা গেছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনবান্ধব অবস্থানের কারণে তিনি এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন।

ইনশাআল্লাহ—আগামী দিনগুলোতে আরো বেগবান হবে তার প্রচারণা কার্যক্রম।



আমাদের পেজ লাইক করুন