July 30, 2026, 10:07 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

হাবিবার রক্ত কি এত সস্তা, মানুষ মরলে নীরব, পশু মরলেই উত্তাল?

মোঃ সাইফুল ইসলাম

 

নাসির নগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি;

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের মনুছ মিয়ার মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের শিশু হাবিবা আক্তারকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে।
একটি নিষ্পাপ বাচ্চার চিৎকারও এই সমাজকে নাড়া দিতে পারে না—
কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি!
মানুষ মরলে আমরা চুপ।
মানুষ খুন হলে আমরা অন্ধ।
ধর্ষণ হলে আমরা বধির।

কিন্তু আশ্চর্যের বিষয়—
👉 কুকুর ছানা মরতেই সবাই হঠাৎ “বড় মানবতাবাদী”!
👉 সাংবাদিকদের হঠাৎ ‘সততা’ জেগে ওঠে!
👉 সোশ্যাল মিডিয়া উত্তাল!
👉 আইনও মুহূর্তেই জেগে ওঠে!

একটি দেশ কতটা অসুস্থ হলে পশুর বিচার হয়—মানুষেরটা হয় না?

প্রাণের মূল্য ইসলামও দিয়েছে—কিন্তু
মানুষের জীবন কি তবে পশুর চেয়ে কম দামী হয়ে গেছে?

হাবিবার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে ছিল,
তার শরীরের ক্ষত–যন্ত্রণা–নিঃশ্বাস—
কোনো ক্যামেরা দেখেনি!
কোনো মিডিয়া ভাইরাল করেনি!
কারণ সে “কুকুর” ছিল না—সে ছিল “মানুষ”!
এই দেশে মানুষের জীবন সস্তা—
ভাইরাল নয়, তাই মূল্যও নেই!

প্রশাসনের কাছে জোড় দাবি—
হাবিবার হত্যাকারীর দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড।
একটি শিশুর রক্তের দাম যেন পশুর চেয়ে কম না হয়।

ভণ্ডামি বন্ধ হোক।
মানুষের জীবনের মূল্য ফিরিয়ে দিন।



আমাদের পেজ লাইক করুন