October 28, 2026, 4:54 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ক্লাস শুরুর দাবিতে শাহবাগ অবরোধ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

~Sakib Prodhan

 

বাঙলা কলেজ প্রতিনিধি ঢাকা:

 

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস দ্রুত শুরুর দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

 

রবিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করেন। এর আগে, একই দিন দুপুর থেকে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে সরাসরি শাহবাগে এসে তারা মোড়টি অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের দেওয়া সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু না হওয়ায় তারা রাজপথে নেমেছেন। তাদের দাবি, নির্ধারিত সময়েই যেন ক্লাস শুরু করা হয়।

গত ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তরবর্তি প্রশাসন ক্লাস শুরুর তারিখ ঘোষণা করে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

উল্লেখ্য, এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাক্রম তৈরি করা হয়। তিনটি ইউনিটে মোট ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। গত ২২ ও ২৩ আগস্ট যথাক্রমে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র হবে।



আমাদের পেজ লাইক করুন