October 28, 2026, 3:52 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবিতে খুচরা সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

~শরীফ সরদার

 

সাতক্ষীরা প্রতিনিধি:

 

নতুন সার নীতিমালা ২০২৫ কার্যকর হলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের ঝুঁকি তৈরি হবে,এই উদ্বেগে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১০৮ জন খুচরা সার ডিলার এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালার আওতায় তারা দীর্ঘদিন ধরে সততার সঙ্গে সার বিতরণ করছেন। কিন্তু নতুন নীতিমালা চালু হলে সার বিতরণ ব্যবস্থা ব্যাহত হবে, আর জীবিকা হারানোর শঙ্কায় পড়বেন হাজারো পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা খুচরা সার ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা এস কে কামরুজ্জামান (কচি)সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম,ডিলার আব্দুর রাজ্জাক, ফয়সাল হাসান (আলভী) সুবাস মন্ডল।

বক্তাদের দাবি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কাছে দ্রুত এবং স্বল্প লাভে সার পৌঁছে দিতে খুচরা ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেক ক্ষেত্রে কৃষকেরা বাকিতে সার পান, যা অন্য ব্যবস্থায় সম্ভব নয়।

মানববন্ধন শেষে ডিলারদের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। তারা জানান, যদি শুধুমাত্র B.C.I.C. এবং B.A.D.C. ডিলারদের মাধ্যমে সার বিতরণ করা হয়, তাহলে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

খুচরা ডিলাররা নীতিমালাটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের সতর্কবার্তাও দেন।



আমাদের পেজ লাইক করুন